নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামের রহমতউল্লাহ ফকিরকে (৩২) পিটিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের ভাই শামীম ফকির মামলাটি দায়ের করেন। নিহত রহমত বারহাট্টার চল্লিশ কাহনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম ফকিরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রহমতের সঙ্গে একই গ্রামের আব্দুল মোতালিবের ছেলে রেনু মিয়ার ঝগড়া-বিবাদ ছিল। গত বুধবার বিকেলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে বৃহস্পতিবার সকালে রেনু মিয়া ও তার লোকজন রহমতের ওপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারপিট করে। পরে তাকে স্থানীয় লোকজন বারহাট্টা হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়না তদন্তের জন্য পুলিশ লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত রহমতের ভাই শামীম ফকির রেনু মিয়া এবং বিমল মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে বারহাট্টা থানায় মামলা করেন।