আসছে বছরের সবচেয়ে বড় সেল দারাজ ১১.১১

অনন্য শপিং অভিজ্ঞতার পেছনের গল্প

বাংলাদেশে ই-কমার্স খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা মানুষের কেনাকাটা এবং ব্যবসার ধরন পরিবর্তন করে দিচ্ছে। ইন্টারনেট এবং মোবাইল ফোনের প্রসার বাড়ার সাথে সাথে অনলাইন কেনাকাটা এখন অনেক সহজ এবং জনপ্রিয় হয়ে উঠেছে, যার ফলে দেশের ডিজিটাল মার্কেটপ্লেসও সমৃদ্ধ হচ্ছে। শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ এই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে, নতুন সব ফিচার এবং আকর্ষণীয় অফার এনে। দারাজের ১১.১১ ক্যাম্পেইন, শুধুমাত্র কেনাকাটা নয় বরং ই-কমার্সের প্রচার এবং প্রসারেও বিশেষভাবে অবদান রাখছে।

অক্টোবরের শেষ মানেই দারাজের ১১.১১-এর জন্য ক্রেতাদের ক্ষণগণনা শুরু। সারা দেশের মানুষের মধ্যে সৃষ্টি হয় অধীর আগ্রহ। "বছরের সবচেয়ে বড় সেল" নামে পরিচিত এই ইভেন্টটি কেবল কেনাকাটার নয়, বরং সেভিংস, ব্যবসার প্রবৃদ্ধি এবং সকলের জন্য সুযোগের উৎসব। এবার ৫০ কোটি টাকা সমমূল্যের ভাউচার, জনপ্রিয় ব্র্যান্ড পার্টনারদের অংশগ্রহণ (যেমন নেসলে, ইউনিলিভার, মিনিস্টার, টেকনো, সনি, হায়ার) এবং হাজারো বিক্রেতা নিয়ে দারাজ প্রতিশ্রুতি দিচ্ছে একটি অনন্য কেনাকাটার অভিজ্ঞতা।  

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষকে চিন্তামুক্ত করতে, দারাজ কেনাকাটায় এনেছে স্বাচ্ছন্দ্য। ফ্ল্যাশ সেলে বিভিন্ন পন্যে ৮০% পর্যন্ত ছাড় থাকছে, যা ক্রেতাকে সেরা দামে মানসম্পন্ন পন্য কেনার সুযোগ করে দিচ্ছে। ফ্ল্যাশ সেল এর বিশেষত্ব হলো- এখানে অন্য যে কোন ক্যাম্পেইন থেকে আকর্ষনীয় ছাড় থাকে যার মাধ্যমে গ্রাহক ঘরের আসবাবপত্র, মোবাইল ফোন কিংবা ইলেকট্রনিক্সের মতো উচ্চমূল্যের পণ্যগুলি স্বাচ্ছন্দ্যে কিনতে পারে। 

ফারাহ আহমেদ, ঢাকার একজন স্কুলশিক্ষক, তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “যেখানে বাজারের প্রতিটা পন্যের দাম বৃদ্ধি পেয়েছে, সেখানে দারাজ ১১.১১-তে ফ্রি ডেলিভারিতে পণ্য পাওয়া আমার জন্য বিশেষ কিছু এবং অনেকটাই স্বস্তির। এই ক্যাম্পেইন থেকে আমার প্রয়োজনীয় কিছু পন্য কেনার জন্য উদ্গ্রীব হয়ে আছি।” 

ফ্যাশনপ্রেমীদের জন্যও এই সেল খুব আকর্ষণীয়। সিদরাতুল মুনতাহা নামের চট্টগ্রামের এক তরুণী বলেন, “অতিরিক্ত খরচ না করে বাজেটের মধ্যে কেনাকাটা করতে পারাটা দারুন ব্যাপার। দারাজ ১১.১১ আমাকে সেই সুযোগ দেয়, যেখানে আমার বাজেটের মধ্যেই ট্রেন্ডিং সব পন্য পেয়ে যাই। পূর্ব অভিজ্ঞতার আলোকে পছন্দের পণ্য পেতে আমি আমার শপিং কার্ট আগেই প্রস্তুত করে রাখব, কারণ ১১ নভেম্বর রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত ১১% ‘আর্লি বার্ড ডিসকাউন্ট’ অফার থাকবে। এই সুযোগ আমি মিস করতে চাই না।”

১১.১১ ক্যাম্পেইন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য নতুন গ্রাহকদের কাছে পৌঁছানোর বড় সুযোগ। রফিক উদ্দিন, যিনি আগে বঙ্গবাজারে দোকান চালাতেন, বলেন, “ভয়াবহ আগুনে আমার সব হারানোর পর দারাজ আমাদের নতুনভাবে ব্যবসা শুরু করার সুযোগ দিয়েছে। গত বছর ১১.১১-তে আমি কেবল এই ক্যাম্পেইনের মধ্যেই আমার বার্ষিক বিক্রির অর্ধেক অর্জন করেছি, যা আমার প্রত্যাশার বাইরে ছিল।”

সিলেটের সালমা বেগমের মত নতুন উদ্যোক্তারাও উচ্ছ্বসিত। তিনি বলেন- “প্রথমে আমি ভয় পেয়েছিলাম কীভাবে আমার স্টোর চালাবো। কিন্তু দারাজ টিম আমাকে বিক্রি বাড়ানোর ব্যাপারে দারুণ গাইডলাইন দিয়েছে। ৯.৯ ক্যাম্পেইনে ক্রেতাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি, আর এখন আমার প্রথম ১১.১১ সেল নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।”

শুধু বিক্রেতা এবং ক্রেতারাই নয়, আর্থিক প্রতিষ্ঠানগুলোও বরাবরের মত এই উৎসবে অংশ নিচ্ছে। বিকাশ, নগদ, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক- এর মতো ২০টিরও বেশি পেমেন্ট পার্টনার দারাজের সাথে যুক্ত হচ্ছে, যা ক্রেতাদের জন্য বিশেষ ছাড় নিয়ে আসছে। গ্রাহকরা ৬ মাস পর্যন্ত ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা পাচ্ছেন, যা তাদের কেনাকাটাকে আরও সাশ্রয়ী করছে।

নতুন চাকরিতে যোগ দেওয়া মোহাম্মদ ফয়সাল দারাজ ১১.১১ নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করে জানান, “ঘরে বসেই শপিং মলে শপিং এর অভিজ্ঞতা দেয় দারাজ। এই শীতে আমার বিয়ে, বিয়ের সব কেনাকাটা ক্যাম্পেইন চলাকালিন সময়েই করবো বলে অপেক্ষা করছি। এই মূল্যস্ফীতির সময়েও কিছুটা দুশ্চিন্তামুক্ত আছি কারন দারাজের অফারগুলো আমাকে টাকা বাঁচাতে সাহায্য করবে।” তিনি আরও যোগ করেন, “আমি সবসময় দারাজকে বিশ্বাস করি— এখানে বিক্রেতার রেটিং এবং রিভিউ দেখা যায়, আর পণ্য পছন্দ না হলে রিটার্ন এবং রিফান্ডের ব্যবস্থা খুব সহজ।” 

দারাজ ১১.১১ সেল কেবল ছাড়ের চেয়ে বেশি কিছু। বাংলাদেশের ই-কমার্স খাত ক্রমশ বিকশিত হচ্ছে, আর দারাজ ১১.১১-এর মতো ইভেন্টগুলো মানসম্মত পণ্যকে সহজলভ্য করে এবং ব্যবসায়ীদের সফলতার নতুন সুযোগ তৈরি করে দিচ্ছে। এই ইভেন্ট প্রমাণ করছে যে ডিজিটাল মার্কেটপ্লেস কীভাবে ক্রেতা এবং বিক্রেতাদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং অনলাইন কেনাকাটা সহজ ও নির্ভরযোগ্য করে তুলে।