কম্পিউটার কোর্সে উত্তীর্ণদের
মধ্যে সনদ বিতরণ
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে শুক্রবার সকাল ১০টা থেকে হ্নীলা গুলফরাজ হাশেম ফাউন্ডেশনের ফুলের ডেইলস্থ নিজস্ব চিকিত্সা সেবা কেন্দ্রে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত রোগীদের নিয়ে বিশেষ চিকিত্সা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন গুহাফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশেষজ্ঞ হূদেরাগ বিশেষজ্ঞ ডা. জামাল আহমদ, ডায়াবেটিস হাসপাতালের ডাক্তার মফিদুল ইসলাম তালুকদার, মোহাম্মদ মুসা, অফিস সহকারী সুব্রত সেন গুপ্ত, ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য মাওলানা ফরিদ আহমদ, ছালেহ আহমদ মেম্বার, মাওলানা শাকের আহমদ, মমতাজুল ইসলাম মনু, আরিফুল ইসলাম, গুহাফার নিয়মিত ডাক্তার জালাল আহমদ ও মাওলানা জাকের হোছাইনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কক্সবাজার ডায়াবেটিক সমিতি ও গুহাফার যৌথ উদ্যোগে ৫৭ জন রোগীকে ডায়াবেটিস চিকিত্সা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে বিশেষ চিকিত্সা সেবা প্রদান করেন কক্সবাজার ডায়াবেটিস হাসপাতালের ডাক্তার মফিদুল ইসলাম তালুকদার ও মোহাম্মদত মুসা। এছাড়া, মাসিক চিকিত্সা ক্যাম্পের আওতায় প্রায় অর্ধশত হূদেরাগীকে চিকিত্সা সেবা প্রদান করেন প্রতিষ্ঠাতা ডা. জামাল আহমদ।
বেলা ৩টায় সিএনএইচসিআরের সহযোগিতায় থাই ও গুহাফার যৌথ উদ্যোগে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শাখায় উত্তীর্ণ ৩৫ জন শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান শুরু হয়। এ সময় ফাউন্ডেশন সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন।