কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলার ২২৮ জন পির-মশায়েখ, ফকির, দরবেশ, ইসলামি চিন্তাবিদের জীবনী নিয়ে লেখা গ্রন্থ ‘শীর্ষ স্থানীয় ওলামা মাশায়েখ কক্সবাজার জেলা’র মোড়ক উন্মোচন হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে প্রতীক্ষিত গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠান করা হয়। কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মুফতি মুহাম্মদ হাবিব উল্লাহ গ্রন্থটি রচনা করেন।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস বলেন, গ্রন্থটি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উত্সাহ জোগাবে। অধ্যাপক ফরিদুল আলমের সঞ্চালনায় প্রকাশনা উত্সবে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।