রাঙ্গামাটিতে তিনশ’ বৌদ্ধ বিহারে ত্রিপিটক বিতরণ

 রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে অবস্থিত তিন শতাধিক বিহারে বিনামূল্যে ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক বিতরণ করেছে চট্টগ্রামস্থ ত্রিপিটক রিসার্চ সোসাইটি। শুক্রবার সকালে রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির উদ্যোগে আসামবস্তি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে রাঙ্গামাটির অঞ্চলের ৪৪টি বৌদ্ধ বিহারে বিনামূল্যে এই ত্রিপিটক বিতরণ করা হয়। এ উপলক্ষে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, সংঘদানসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সহসভাপতি ভদন্ত ধর্মকীতি মহাথের সভাপতিত্বে ধর্মীয় অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত এস লোকজিত্ থেরো।