ক্র্যাবের সাবেক সভাপতি লাবলুর স্মরণে মিলাদ

বাংলাদেশে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী লাবলুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এ মিলাদ ও দোয়া মাহফিল হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইয়াছিন হোসাইন। এ সময় ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ-সভাপতি মিজান মালিক, অর্থ সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজামসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। এ ছাড়াও ক্র্যাবের সাবেক সভাপতি আবু সালেহ আকন, সাবেক সহ-সভাপতি মির্জা মেহেদী তমাল, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, সরোয়ার আলমসহ ডিআরইউ ও ক্র্যাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং লাবলুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি