সভাপতি আব্দুল মজিদ সম্পাদক নিহার রঞ্জন

ঢাকার হরিণাকুণ্ডু সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন সরকারকে সাধারণ সম্পাদক মনোনীত করে ঢাকার হরিণাকুণ্ডু সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়। ৩২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মো. আব্দুল্লাহ মাসুদ, হাসান আহমেদ নূহ মো. মনিরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম (স্বপন), মো. আসলাম উদ্দীন, অর্থ সম্পাদক মো. রিপন আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান (পিল্টু), সহ-সাংগঠনিক সম্পাদক ড. মো. আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক মো. আব্দুর রশীদ, সমাজকল্যাণ সম্পাদক মো. রাকিব উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলী হাবীব, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. নাসির উদ্দীন, সহ-ক্রীড়া সম্পাদক মো. মাহবুব আলম, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা কামরুল, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আকতার (ডলি)।