বকশিবাজার মসজিদে অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে বিক্ষোভ 

বকশিবাজার জামে মসজিদে অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসল্লিরা। বকশি বাজার জামে মসজিদ সম্প্রসারণ ও পুনর্নির্মাণ কমিটির ব্যানারে শুক্রবার (১ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে মিছিল বের করেন মুসল্লিরা। মিছিলটি লালবাগ শাহী মসজিদে গিয়ে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে ঢাকাইয়া ঐক্য ও লালবাগ চকবাজার মসজিদ সম্প্রসারণ কমিটির আহবায়ক জামাল নাসের চৌধুরী বলেন, আজ বাদ আসর থেকে মাগরিবের ভিতর অবৈধ দখলদারদের তাদের স্বপক্ষে কোন প্রমাণ থাকলে তা নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকারম এর খতিব সাহেবের কাছে জমা দিন। 

এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্মাণাধীন মসজিদের জায়গা থেকে দখলদারদের ঘর সরিয়ে ফেলতে এবং বকশীবাজার জামে মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক, খতিব ও মুসল্লিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।