পররাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতির ইন্তেকাল

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভগ্নিপতি; ছোটো বোন শিপা হাফিজার স্বামী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মনোয়ার হেসেন বুখারি (৭১) শুক্রবার ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।  তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা, ছয় ভ্রাতা, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ রাত ১০টায় ধানমন্ডির শংকর মসজিদে (রোড ৯/এ) অনুষ্ঠিত হবে । মরহুমের দাফন অনুষ্ঠিত হবে আগামীকাল সকালে তার নিজ গ্রাম ঢাকার নবাবগঞ্জে।