আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (৯ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতেই তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ব্যাট করছেন শান্ত।
টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম। ভালো শুরুর পরও থিতু হতে পারেননি তিনি।
দলীয় ২৮ রানে ১৭ বলে ২২ রান করে আউট হন তানজিদ তামিম। তাকে সাজঘরে ফেরান আগের ম্যাচে বাংলাদেশকে ভোগানো আল্লাহ গজনফর। এরপর ক্রিজে এসে সৌম্যকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়া চেষ্টা করেন শান্ত। ১২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।