যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনীম দৈনিক সংবাদের ক্রীড়া সম্পাদক অজয় বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার এক শোক বার্তায় তিনি বলেন, ‘সাংবাদিক দৈনিক সংবাদের ক্রীড়া সম্পাদক অজয় বড়ুয়ার পরলোকগমনে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে আমি তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।’
হাই কমিশনার তার শোক বার্তায় আরো বলেন, অজয় বড়ুয়ার মৃত্যুর খবর পাওয়ার পর পরই হাই কমিশনের পক্ষ থেকে লন্ডন প্রবাসী তার ছেলের সাথে যোগাযোগ করে এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, সংশ্লিষ্ট সব নিয়ম-কানুন সম্পন্ন করার পর তার মরদেহ যথাসময়ে বাংলাদেশে নেওয়া হবে।
আরও পড়ুন: চিনিযুক্ত পানীয়তে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি
সাংবাদিক অজয় বড়ুয়া স্থানীয় সময় ভোর ২টা ২০ মিনিটে লন্ডনের সেন্ট বার্টস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর খবর সংগ্রহের জন্য তিনি সম্প্রতি যুক্তরাজ্যে এসেছিলেন।
ইত্তেফাক/কেকে