সিরিজ নির্ধারনী ম্যাচে আফগানিস্তানকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে ভালো শুরু পায় আফগানরা। তবে ওপেনার সেদিকউল্লাহ অটলের উইকেট হারায় তারা। রহমানুল্লাহ গুরবাজ ও রহমত শাহর ব্যাটে এগোচ্ছে আফগানিস্তান।
২৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন সেদিকউল্লাহ ও গুরবাজ। মাঝে নাহিদ রানার দাপুটে বোলিংয়ে কিছুটা ধুঁকতে থাকে তারা। তবে বেশ আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন গুরবাজ।
উদ্বোধনী জুটিতে ৪১ রান সংগ্রহ করেন এই দুই আফগান ওপেনার। এরপর ১৮ বলে ১৪ রান করে নাহিদের বলে বোল্ড হন সেদিকউল্লাহ। তার বিদায়ের পর ক্রিজে আসেন রহমত।
রহমতকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রেখেছেন গুরবাজ। ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।