রঙ্গরস

একজন লোক বেলুনে চেপে যাচ্ছিলেন। পথ হারিয়ে যাওয়ায় তিনি বেলুনটিকে নিচে নামিয়ে একজন পথচারীকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কি বলতে পারবেন আমি এখন কোথায় আছি?’ ঐ লোকটি তত্ক্ষণাত্ বললেন, ‘আপনি এখন মাটি থেকে ৩০ ফুট ওপরে আছেন।’ বেলুনে বসা লোকটি নিচের লোককে প্রশ্ন করল, ‘আচ্ছা আপনি কি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিতে কাজ করেন?’

—হ্যাঁ, কী করে বুঝলেন?

—কারণ একমাত্র ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিতে যারা কাজ করে, তারাই সব সময় অপ্রয়োজনীয় ইনফরমেশনগুলো দেয়।

—আর আপনি কি ম্যানেজমেন্ট বিভাগে কাজ করেন?

—হ্যাঁ কিন্তু আপনি কী করে বুঝলেন?

—কারণ একমাত্র ম্যানেজমেন্ট বিভাগে যাঁরা কাজ করেন তাঁরাই সব সময় কোথায় আছেন তাও জানেন না আবার কোথায় যাবেন তাও জানেন না এবং সব সময় আশা করেন যে অন্যেরা তাঁদের সাহায্য করবেন।