আমার রোপন করা গাছটি অন্ধকারে রাখলে তা খাদ্য তৈরি করতে না পারায় মারা যাবে। আবার, গাছটিতে পানি না দিলেও মারা যাবে।
১। জীবের দুইটি বৈশিষ্ট্য লেখ। মানুষ কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল —এ সম্পর্কে চারটি বাক্য লেখ।
উত্তর : জীবের দুটি বৈশিষ্ট্য—
i.জীব এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে।
ii.জীব বংশবৃদ্ধি করতে পারে।
মানুষ যেভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল এ সম্পর্কে চারটি বাক্য —
Æমানুষ বেঁচে থাকার জন্য যে অক্সিজেন ও খাদ্য পায় তা উদ্ভিদ থেকে পেয়ে থাকে।
Æমানুষ যে ফলমূল খায় তা উদ্ভিদ থেকে পেয়ে থাকে।
Æমানুষ বাসস্থান ও আসবাবপত্র নির্মাণে গাছের কাঠ ব্যবহার করে।
Æমানুষ জ্বালানি হিসাবেও গাছ ব্যবহার করে।
২। তুমি কিছু গাছ রোপণ করলে তার বৃদ্ধির জন্য তোমাকে মাটি, পানি এবং পর্যাপ্ত আলো নিশ্চিত করতে হবে। গাছটি অন্ধকারে রাখলে কী ঘটবে? গাছটিতে পানি না দিলে কী ঘটবে? বালিতে রোপন করলে কী ঘটবে তা তিনটি বাক্যে লেখ।
উত্তর : আমার রোপন করা গাছটি অন্ধকারে রাখলে তা খাদ্য তৈরি করতে না পারায় মারা যাবে। আবার, গাছটিতে পানি না দিলেও মারা যাবে। আর গাছটি বালিতে রোপন করলে যা ঘটবে তা নিচে তিনটি বাক্যে লেখা হলো—
i. গাছটির পানির অভাব দেখা দিবে।
ii. গাছটির জন্য বেলে মাটি উপযোগী হলে তা কোনো রকম টিকে থাকবে।
iii. গাছটির জন্য বেলে মাটি উপযোগী না হলে তা মারা যাবে।
উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কেন মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ? ছয়টি বাক্যে লেখ।
উত্তর : উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য যেসব কারণে মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো—
i. উদ্ভিদ মাটিতে জন্মে এবং মাটি থেকে পুষ্টি উপাদান পায়।
ii. প্রাণী মাটির উপরে বসবাস করে।
iii. উদ্ভিদ পানি শোষণ করে।
iv. খাদ্য তৈরি করতে উদ্ভিদ পানি ও বায়ুর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে।
v. প্রাণী পানি পান করে।
vi.প্রাণী শ্বসন কাজে বায়ুর অক্সিজেন ব্যবহার করে।