পিতামাতা গুরুজনে দেবতুল্য জানি
যতনে মানিয়া চল তাঁহাদের বাণী।
উপদেশ- স্বর্ণকুমারী দেবী
‘সুখ’ ‘সুখ’ করি কেঁদ না আর,
যতই কাঁদিবে, যতই ভাবিবে
ততই বাড়িবে হূদয় ভার।
সুখ- কামিনী রায়
একান্ত যার ইচ্ছা আছে, দাম আছে তার কথার তো
ফসল লয়ে ফলবে সে মানুষ হবে যথার্থ।
আমরা কিশোর- সুনির্মল বসু