কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক লুত্ফর রহমান অর্ধশত নেতা-কর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন। সোমবার উপজেলার টুপরিয়া গ্রামে নির্মিত হেমায়েত বাহিনী স্মৃতি জাদুঘর হলরুমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবিরের হাতে ফুল দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, কৃষি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন তালুদকার, শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলিপ বাড়ৈ, সাধারণ সম্পাদক শেখ জামাল, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক বুলবুল হাজরা উপস্থিত ছিলেন।