সাইদুল ইসলাম
সাবেক ছাত্রনেতা ঈশ্বরদীর সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুল ইসলাম (৫৮) গত শুক্রবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও তিন পুত্র রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ঈশ্বরদীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শান্তনু বিশ্বাস
ইস্পাহানি টি লিমিটেডের প্রধান পরিচালক কর্মকর্তা (সিওও) শান্তনু বিশ্বাস গত শুক্রবার চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাহী কমিটির সভাপতি ছিলেন। তার অকাল প্রয়াণে ইস্পাহানি পরিবার গভীর শোক প্রকাশ ও তার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।