ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হোক

বর্তমান সময়ে সব থেকে আলোচিত বিষয় হচ্ছে ধর্ষণ। এর সংক্রমণ দিন দিন লাগামহীনভাবে সমাজে বাড়ছে। সামাজিক মূল্যবোধের অভাব, নিচু মানসিকতা এবং দুর্বল আইনের কারণে ধর্ষণের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। আর ধর্ষণের শিকার হচ্ছে ৭ বছরের শিশু থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধারাও। গ্রাম কিংবা শহরে, রাস্তাঘাট অথবা ঘরে, স্কুল, কলেজ, মাদ্রাসা, এমনকি যানবাহনেও ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষণের ঘটনা ঘটে চললেও কঠোর ব্যবস্থা এখনো নিতে দেখা যাচ্ছে না, ফলে নারীরা সবখানেই অনিরাপদ হয়ে পড়েছে। তাই প্রচলিত আইনের সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার জন্য সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

নুরুজ্জামান মাহমুদ বায়জিদ

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়