জামালপুর জেলার সদর উপজেলাধীন নরুন্দি বনপাড়ার বন্দেপাড়া রাস্তা পাকা করা খুবই জরুরি। এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিন যাতায়াত করে। শৈলের কান্দা থেকে গোপালপুর যাবার প্রধান রাস্তা এটি। রাস্তাটি পাকা করলে শৈলের কান্দা, বনপাড়া, খালপাড়া, দক্ষিণপাড়া হয়ে গোপালপুর যাতায়াতের সুবিধা হবে। বর্তমানে রাস্তাটিকে একটি মিনি পুকুর বলা যেতে পারে। রাস্তাটি জরুরিভাবে পাকা করার ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম এ মুতালেব
নরুন্দি, জামালপুর