চট্টগ্রাম অফিস
বিদেশি মুদ্রা বিশেষতঃ ডলার বিনিময়ের নামে জনসাধারণকে ফাঁদে ফেলে অস্ত্রের মুখে সর্বস্বান্ত করার তত্পরতায় লিপ্ত একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নগরীর কোতোয়ালী থানা পুলিশ। সোমবার ভোরে অস্ত্রসহ তাদের নগরীর নন্দনকানন বৌদ্ধমন্দির এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা হলো- জামালউদ্দিন শেখ, জামাল মোল্লা, মিল্টন ফকির ওরফে বাঘু এবং রাজ্জাক শেখ।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি লোকাল গান এবং ৩টি ধারাল ছোরা উদ্ধার করা হয়।