শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াছ আহমেদ চৌধুরী (দাদা ভাইয়ের) সন্তান উন্নয়নের জাদুকর নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি আবারো আওয়ামী লীগের সংসদীয় কমিটির সম্পাদকের দায়িত্ব পাওয়ায় শিবচরে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠন। শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলা ছাত্রলীগ, বাকসু, কলেজ ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ কর্তৃক আয়োজিত সরকারি বরহামগঞ্জ কলেজ থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলকারীরা লিটন চৌধুরীকে অভিনন্দন জানান। মিছিলটি কিছুদূর যাওয়ার পর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একাত্মতা প্রকাশ করে মিছিলে যোগ দেন। পরে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তরা নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির জাদুকারী উন্নয়নের নানাধিক তুলে ধরেন। এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী সার্বক্ষণ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির পাশে থেকে শিবচরের ব্যাপক উন্নয়নের সহযোগিতা করছেন।
উল্লেখ্য, নূর-ই-আলম চৌধুরী লিটন মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে টানা ছয়বার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতিসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নবম জাতীয় সংসদের হুইপ ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং দশম জাতীয় সংসদে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।