মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে খেয়া পারের সুযোগ রেখে মীরগঞ্জে টোল আদায় শুরু

বরিশাল অফিস ও মুলাদী সংবাদদাতা

মুক্তিযোদ্ধাদের খেয়াপারাপার ফ্রি সুযোগ দিয়ে মীরগঞ্জ খেয়াঘাটের নতুন ইজারাদার গতকাল শনিবার থেকে টোল আদায় শুরু করেছে। এর আগে শুক্রবার বিকালে মীরগঞ্জ খেয়াঘাটের পূর্বপাড়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে টোল আদায় কার্যক্রম শুরু করেন ইজারাদার মো. আলমগীর হোসেন সুমন।

এতে সভাপতিত্ব করেন চাঁদপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ। প্রধান অতিথি ছিলেন মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু। উপস্থিত ছিলেন মুলাদী থানার ওসি জিয়াউল আহসান, বাবুগঞ্জ থানার ওসি দীবাকর চন্দ্র সাহা, কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান খান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মুলাদী পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, মুলাদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্যাদা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমামসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।