চট্টগ্রামে আবাসিক হোটেলে অগ্নিদগ্ধ হয়ে কর্মচারীর মৃত্যু

চট্টগ্রাম অফিস

নগরীর ফয়েস লেক এলাকায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত খোকন দত্ত (৫০) হোটেলের কর্মচারী। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। গতকাল শনিবার হোটেল স্বর্ণালীতে এই ঘটনা ঘটে।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ইত্তেফাককে বলেন, ‘হোটেলের একটি কক্ষে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছিলেন খোকন। কয়েল থেকে তোষকে আগুন লাগে। কক্ষের মধ্যে ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’ ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে কক্ষের দরজা ভেঙে খোকন দত্তের মরদেহ উদ্ধার করা হয়।