পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি

উত্পাদনের নতুন রেকর্ড

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা

পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনিতে উন্নয়নের ধারাবাহিকতা এবং পাথর উত্তোলনে প্রতিমাসে উত্পাদনের নতুন মাইল স্টোন সৃষ্টি করেছে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।  গত অক্টোবর মাসের পাথর উত্তোলনের রেকর্ডকে ছাড়িয়ে নভেম্বর মাসে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত ২৫ দিনে তিন শিফটে প্রায় ১ লাখ ২৪ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে আবারো খনির উত্পাদন ইতিহাসে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে জিটিসি। বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের অংশীদার হিসেবে অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ কাজে পাথরের চাহিদা মেটাতে এবং পাথর খনিটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে জিটিসি নিরলসভাবে খনির উন্নয়ন ও উত্পাদন কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিমাসে উত্পাদন বেড়েই চলেছে। জিটিসি’র দ্বারা  প্রতিদিন এখন তিন শিফটে পাথর উত্তোলন হচ্ছে গড়ে প্রায় ৫ হাজার মেট্রিক টন।