তাড়াহুড়োতেও কিভাবে ঝটপট তৈরি হওয়া যায়

কর্মজীবী নারীদের অফিসের পাশাপাশি বাড়িতেও যদি কাজ করতে হয়। দেখা যায়, বেশির অধিকাংশেরই সকাল ৮টা/ ৯টায় অফিস থাকে। ঘরের কাজ সেরে অফিসের জন্য তৈরি হওয়াটা তাদের অনেক ঝক্কি পোহাতে হয়। এক্ষেত্রে সময় ব্যবস্থাপনাটা খুব জরুরি। 

তাড়াহুড়োর মধ্যেও কিভাবে চটপট তৈরি হওয়া যায় চলুন নেই-

১. বাড়তি কাজ মনে হলেও প্রতিদিন তালিকা তৈরি করুন, পরদিন কী কী কাজ আছে। বাজার করতে হলে সেখানে বাজারের তালিকাটিও জুড়ে দিন।

২.পরের দিন কী পরবেন, এক জায়গায় সেই পোশাক আগের রাতেই গুছিয়ে রাখুন। না হলে একনজর দেখে মনে মনে ঠিক করে রাখুন, সকালে কী পরে দৌড় দেবেন।

৩. সন্তান ছোট হলে তার স্কুলের ব্যাগ, টিফিন ও পোশাক গোছানোর দায়িত্বটাও আপনার ওপর পড়বে। তবে কাজটি করার সময় তাকেও সঙ্গে রাখুন। দেখুক, শিখুক।

৪. আপনার খাবার যদি নিয়ে যেতে হয়, সেটাও হালকা গুছিয়ে নিন। সকালের কাজ কিছুটা হলেও এগিয়ে থাকবে।

৫. অনেকেই রাতে খাওয়া দাওয়ার পাট চুকে গেলে রান্নাঘর পরিষ্কার করে ফেলেন। এই অভ্যাস ভালো। সকালে গোছানো রান্নাঘর পেলে দিনের শুরুটা আগের দিনের ময়লা বাসন পরিষ্কারের মধ্য দিয়ে হয় না।

৬. অনেকেই পোশাকের সঙ্গে ভিন্ন ভিন্ন ব্যাগ নিতে চান, সেটাও রাতে গুছিয়ে রাখুন।

৭. সকালের চা বা নাশতার আয়োজনটাও রাতেই গুছিয়ে ফেলুন।