ইংল্যান্ড সফরের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে ভারত ও স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে লড়বে টাইগার জুনিয়ররা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ড সফরের ১৫ সদস্যের বাংলাদেশ যুব দল ঘোষণা করেছে বিসিবি। আগামী ২২, ২৪, ২৭, ২৮, ৩০ জুলাই, ১, ৫, ৭ আগস্ট ভারত, ইংল্যান্ডের বিরুদ্ধে আটটি ম্যাচ খেলবে যুবারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আকবর আলী (অধিনায়ক), তানজিদ হাসান, প্রান্তিক নওরোজ, তৌহিদ হূদয় (সহঅধিনায়ক), শরীফুল ইসলাম, পারভেজ হোসেন, শামীম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিশাদ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান ও শাহীন আলম।