স্পোর্টস ডেস্ক
রেকর্ডের সামনে দাঁড়িয়ে থাকা সেরেনা উইলিয়ামসকে রুখে দিয়ে উইম্বলডন নারী এককের শিরোপা জিতলেন সিমোনা হ্যালেপ। গতকাল শনিবারের অল ইংল্যান্ড ক্লাবের প্রতিযোগিতাটির ফাইনালটিতে শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য ধরে রোমানীয় খেলোয়াড়টি ৬-২, ৬-২ গেমে জিততে সময় নেন মাত্র ৫৬ মিনিট। ফলে রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার অপেক্ষা আরও কিছুদিনের জন্য বাড়ল সেরেনার।