স্কারলেট জোহানসন। এই সময়ে হলিউডের তুমুল জনপ্রিয় ও ব্যস্ততম নায়িকা তিনি। ‘অ্যাভেঞ্জর এন্ডগেম’-এর পর সেই জনপ্রিয়তা আরো বেড়েছে তাঁর। শুধু তাই নয়, পারিশ্রমিকও বেড়েছে অনেকটা। ‘অ্যাভেঞ্জার এন্ডগেম’-এর তারকাদের পারিশ্রমিক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ পায়। যেখানে স্কারলেটের পারিশ্রমিক হলিউডে নায়িকাদের পারিশ্রমিকের তালিকায় শীর্ষে।
সফলতার এই সময়ে নিজের সহ-অভিনেতা নিয়েও সচেতন তিনি।
এ বছরই মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার এন্ডগেম’। একই বছরে আবারো দেখা যাবে স্কারলেটকে। চলতি বছরের শেষে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা। যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার। নতুন এই সিনেমা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে স্কারলেট বলেন, ‘একটি নতুন সিনেমা মানেই নতুন আরো একটি চ্যালেঞ্জ। সেখানে আমার সহ-অভিনেতার সঙ্গে রসায়ন কেমন হলো এটাও বড় একটা চ্যালেঞ্জ। তাই সহ-অভিনেতাও সিনেমায় চুক্তির জন্য গুরুত্বপূর্ণ। অ্যাডামের সঙ্গে নতুন সিনেমায় অভিনয়ের সময় আমরা একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি। এতে করে পর্দায় নিজের অভিনয়ের জায়গাটা আরো সহজ হয়ে যায়।’