ময়মনসিংহে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহে দুইদিন ব্যাপী সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গণমাধ্যম গবেষণা, প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান আইএমসিএমএসআর আয়োজনে ২৬-২৭ নভেম্বর দুইদিন ব্যাপী এই আয়োজন করে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) নগরীর দেশ এনজিও'র মিলনায়তনে এই অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা তথ্য কার্যালয়ের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর কাবির উল হাসান। সেশন পরিচালনা করেন আইএমসিএমএসআর এর প্রধান সমন্বয়ক এবং কোর্স এডিটর স্বাধীন চৌধুরী, আইএমসিএমএসআর এর সমন্বয়ক এবং কোর্স কোর্ডিনেটর ইমরান হাসান শিমুল, কোর্স ট্রেইনার সময় টিভির সিনিয়র সাংবাদিক সাদিকুর রহমান, সময় টিভি এবং বাংলাদেশ প্রতিদিন, নেত্রকোনা জেলা প্রতিনিধি আলপনা বেগম, প্রথম আলোর স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান। যমুনা টিভির ময়মনসিংহ প্রতিনিধি হোসাইন শাহিদ।

এ ছাড়া আইএমসিএমএসআর এর প্রধান সমন্বয়ক স্বাধীন চৌধুরী এবং সমন্বয়ক তরু শাহরিয়ার স্বর্গ। প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন পেশাদার এবং শিক্ষা নবিস সংবাদকর্মী অংশগ্রহণ করেন।