অস্থায়ী কর্মচারীদের স্থায়ী না করে সেইসব পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিবাদসহ অস্থায়ীদের স্থায়ীকরণের দাবি জানিয়েছেন বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ-বি-১৭০০)-এর নেতাকর্মীরা। এ দাবিতে রাজধানীর ২৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউস্থ সংস্থার প্রধান কার্যালয়ে বিক্ষুব্ধ অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ মিছিলে একাত্মতা প্রকাশ করে কর্মচারী সংগঠনটি।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মহসিন ভুঁইয়া বলেন, এর আগে নিয়োগকৃত সুইপার, মালি, ভান্ডারী, অফিস সহায়ক, স্টুয়ার্ড, গার্ড, সহকারী লস্কর ও গ্রিজার পদে অস্থায়ীভাবে দায়িত্বপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জুলহাস রহমান মুন্সী, কার্যকরী সভাপতি মো. শাহজাহান, সহ-সভাপতি শাহ আল্লা নেওয়াজউদ্দিন, হেলেনা করিম, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সায়েম মৃধা, সহ-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, প্রধান কার্যালয়ের সভাপতি মো. অলিউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. আতিকুজ্জামান, নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি মো. নূরুল আমিন, আরিচা অঞ্চলের সভাপতি মো. ফয়েজউল্লাহ, ডক-১-এর সভাপতি মাহমুদ আলী মামুন, ডক-২-এর সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন। —প্রেস বিজ্ঞপ্তি