ফ্যাসিবাদবিরোধী সাহিত্য উৎসব ও প্রতিবাদী লেখক সম্মাননা পেলেন ৫ লেখক

প্রথমবারের মতো অনুষ্ঠিত ফ্যাসিবাদীবিরোধী সাহিত্য উৎসব ও প্রতিবাদী লেখক সম্মাননা পেলেন রক্তস্নাত জুলাই বিপ্লবে সোচ্চার থাকা পাঁচ লেখক। 

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে রাজধানীর ইস্কাটন সাওল হার্ট সেন্টারের কাজল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে কলি প্রকাশনী। 

সম্মাননাপ্রাপ্তরা কবি লেখক হলেন লেখক ও এক্টিভিস্ট লতিফুল ইসলাম শিবলী, কবি আহমেদ মাহমুদ স্বপন, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব নাহিদ, কবি ও সাংবাদিক পলিয়ার ওয়াহিদ এবং কথাসাহিত্যিক মুহাম্মাদ আসাদুল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত হয় ফ্যাসিবাদবিরোধী ও প্রতিবাদী কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়। কবিতা পাঠ ও আলোচনা সভায় অংশ নেন কলামিস্ট এ কে এম রেজাউল করিম, কবি সানাউল্লাহ সাগর, ড. ফয়জুল হক, রাজিয়া সুলতানা ঈশিতা, লেখক ও নির্মাতা দীপান্ত রায়হান, সাইখ আল তমাল, আহমেদ জাকির, আহমেদ ইসহাক, ফজলুল হকসহ আরও অনেকে।

এ সময় অনুষ্ঠানের সভাপতি কলি প্রকাশনীর সম্পাদক ও প্রকাশক এসএম মহিউদ্দিন কলি ঘোষণা দেন প্রতি বছর জুলাই মাসে শহীদদের স্মৃতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।