নিউজিল্যান্ডে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র জমা দান শুরু

 

নিউজিল্যান্ডে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র জমাদান শুরু হয়েছে। ক্রাইস্টচার্চে মসজিদে হামলার পর সরকারের অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিক্রিত অস্ত্র পুনরায় কিনে নেওয়ার কর্মসূচির অংশ হিসাবে গতকাল অনেকেই তাদের অস্ত্র জমা দিয়েছেন। খবর বিবিসি ও এএফপির

দেশব্যাপী অস্ত্র জমা নেওয়ার প্রথম দিনে ২৫০ টি অস্ত্র পড়েছে। ক্রাইস্টচার্চে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথম দুই ঘন্টার মধ্যে অস্ত্রের ৬৮ মালিক ৯৭ টি অস্ত্র এবং অস্ত্রের ৯৪ টি অংশবিশেষ ও যন্ত্রাংশ জমা দেন । ক্যান্টার্বুরি এলাকার ৯০৩ জন অস্ত্র মালিক এক হাজার ৪১৫ টি আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার জন্য নাম লিখিয়েছেন। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে ক্রয় সূত্রে জনগণের হাতে থাকা অস্ত্রগুলোর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ অস্ত্র তুলে নেওয়া।

উল্লেখ্য, চার মাস আগে ক্রাইস্টচার্চে জুমার নামাজ চলাকালে দুটি মসজিদে হামলায় ৫১ মুসল্লি নিহত হন। আর এরপরই দেশটিতে অস্ত্র আইন কঠোর করতে সরকার দ্রুত আইন পাস করে।