মন্ত্রিসভায় নতুন দায়িত্ব নিতে শপথ নিলেন ইমরান আহমদ ও ফজিলাতুন নেসা ইন্দিরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই দুজনকে শপথ পড়ান।
ইমরান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনি পূর্ণ মন্ত্রী হলেন। আর ইন্দিরা প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যোগ হলেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
আরো পড়ুন: নুসরাতের মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির প্রক্রিয়া চলছে: পিবিআই প্রধান
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করেন।
ইত্তেফাক/এমআই