হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) অঞ্চলের আটটি আঞ্চলিক সদস্যদেশ নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) "সাইট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট" পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদের নাম: সাইট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট
পদসংখ্যা: ১
কর্মস্থল: আইসিআইএমওডি হেড অফিস ও এলএমএল, গোদাভারি, কাঠমান্ডু, নেপাল
বেতন: বছরে ৩৩,৭২০ মার্কিন ডলার (প্রায় ৪০ লাখ ৪২ হাজার ৮৩৯ টাকা)
যোগ্যতা
- এনভায়রনমেন্টাল সায়েন্স, অ্যাগ্রিকালচারাল সায়েন্স, ফরেস্ট্রি ম্যানেজমেন্ট, হর্টিকালচার সায়েন্স, কনজারভেশন বায়োলজি বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি।
- হিন্দুকুশ অঞ্চলে মাউন্টেইন ইকোসিস্টেমে অপারেশনাল ম্যানেজমেন্ট, সাসটেইনেবল অ্যাগ্রিকালচার, ট্রেনিং, প্রজেক্ট মনিটরিং, এবং স্টেকহোল্ডার এনগেজমেন্টে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা।
- প্রশিক্ষণ প্রদানে দক্ষতা এবং যোগাযোগে দক্ষতা।
- হিন্দুকুশ হিমালয় অঞ্চলের স্থানীয় ভাষা জানাশোনা থাকা এবং ভ্রমণ করার মানসিকতা থাকা।
সুযোগ-সুবিধা
- প্রভিডেন্ট ফান্ড
- সমন্বয় ভাতা
- স্বাস্থ্য-জীবন-দুর্ঘটনা বিমা
- শিক্ষা ভাতা (১৮ বছরের নিচে দুই সন্তানের জন্য)
- সিভিয়ারেন্স পে, ছুটি এবং ডে-কেয়ার সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আইসিআইএমওডির ক্যারিয়ার ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২২ ডিসেম্বর ২০২৪ (নেপাল সময়)।