অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি যুবা টাইগারদের। ধীরগতির শুরুর পর জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। সাবধানী শুরুর পর দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় যুবা টাইগাররা। ১৬ বলে ১ রান করে আউট হন কালাম সিদ্দিক।
এরপর ক্রিজে আসা আজিজুল হাকিম তামিমকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়া চেষ্টা করেন জাওয়াদ আবরার। তবে ব্যর্থ হন তিনি। দলীয় ৪১ রানে ৩৫ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান জাওয়াদ। ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।