রঙ্গরস

ছেলে :  বাবা এটা কি সত্যি?

বাবা : কী ব্যাপার?

ছেলে : না, আমি শুনেছি যে আফ্রিকার কিছু অংশের লোকেরা বিয়ে করার আগ পর্যন্ত তাদের স্ত্রীদের চেনে না।

বাবা: শুধু আফ্রিকাতেই নয়, পৃথিবীর বেশিরভাগ দেশের জন্যই এটা সত্যি।

 

সুপার মার্কেটে চাকরির প্রথমদিন কর্মস্থলে এসে পৌঁছবার পর তাকে একটা ঝাড়ু ধরিয়ে দেওয়া হলো। এবং বলা হলো তার কাজ হলো পুরো মার্কেটে ঝাড়ু দেওয়া। কিন্তু আহতকণ্ঠে কর্মচারী যুবকটি বলল, ‘এ কাজ  আমি কিভাবে করব? আমি এমএ পাস।’

‘তা হলে তো খুবই ভালো হয়েছে,’ উল্লসিতকণ্ঠে বলে উঠল স্টোর  ম্যানেজার, ‘আগে যে ঝাড়ু দিত ও মাত্র ম্যাট্রিক পাস ছিল।’