হেড কোচের জন্য বিসিবির বিজ্ঞাপন

­  স্পোর্টস রিপোর্টার

স্টিভ রোডসের বিদায়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের পদটি এখন খালি। নতুন হেড কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। সম্প্রতি বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেট ডট কমে হেড কোচের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। টাইগারদের কোচ হতে আগ্রহীদের আগামী ১৮ জুলাইয়ের মধ্যে বিসিবির প্রধান নির্বাহী বরাবর আবেদন করতে হবে।

এদিকে বিসিবি বরখাস্ত করার আগেই স্পিন কোচ সুনীল যোশি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটির স্পিন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এ ভারতীয়। সুনীল যোশিকে স্পিন কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড।