রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘হরলিক্স পুষ্টিকথা’

সম্প্রতি জিএসকে বাংলাদেশ লিমিটেডের পুষ্টিগুণ সমৃদ্ধ হেলথ ফুড ড্রিংক হরলিক্স, মায়েদের জন্য রাজধানীর একটি হোটেলে তথ্যনির্ভর সেশন ‘হরলিক্স পুষ্টিকথা’র আয়োজন করেছে। এই সেশনটির মূল উদ্দেশ্য ছিল শিশু ও নারীদের স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধি করা।

বিআরবি হসপিটালে কর্মরত পুষ্টিবিদ ইসরাত জাহান সেশনটিতে শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টি বিষয়ক তথ্য প্রদান করেন এবং শিশুদের বিকাশ, নারীদের পুষ্টি এবং নারী ও শিশু উভয়ের সুস্বাস্থ্য নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সেশনটিতে মায়েরা অংশগ্রহণ করেন এবং সন্তানদের পুষ্টি বিষয়ে তাদের মধ্যে একটি পারস্পরিক আলোচনা হয়। ফেসবুক ভিত্তিক নারীদের গ্রুপ ‘পপ অব কালার লিমিটেড’-এর সদস্য যেসব মা রয়েছেন তারা এই সেশনটিতে অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি