নতুন ভ্যাট আইন বাস্তবায়ন বিষয়ে আইসিএমএবির সেমিনার

নতুন ভ্যাট আইন বাস্তবায়ন বিষয়ে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এক সিপিডি প্রোগ্রাম শনিবার সন্ধ্যায় আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম। আইসিএমএবির প্রেসিডেন্ট এম আবুল কালাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল নিবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট পলিসি) ড. আবদুল মান্নান শিকদার এবং দ্বিতীয় সচিব (ভ্যাট) মো. তারিক হাসান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক ড. স্বপন কুমার বালা এফসিএমএ।  —প্রেস বিজ্ঞপ্তি