বাজারে এলো স্পেসম্যাক্স সিরিজের রেফ্রিজারেটর

স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশ বাজারে নিয়ে এলো টু-ডোর ও থ্রি-ডোর বিশিষ্ট স্পেসম্যাক্স সিরিজের সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর। গতকাল রবিবার এক অনুষ্ঠানে রেফ্রিজারেটরগুলো উন্মোচন করা হয়।  কোম্পানির হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুত্ফর বলেন, ভিন্নভাবে ডিজাইন করা রেফ্রিজারেটরগুলো ক্রেতাদের খাবার সংরক্ষণের ধারণা বদলে দিবে। রেফ্রিজারেটরগুলোতে ব্যবহার করা হয়েছে স্যামসাং ডিজিটাল ইনভার্টার কম্প্রেসর, যা বিদ্যুত্ সাশ্রয়ী। — প্রেস বিজ্ঞপ্তি