টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে টাইগারদের ব্যাটিয়ে পাঠিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল।

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ তে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। হতাশার সিরিজ শেষে এবার টি-টোয়েন্টিতে ভালো করার লক্ষ্য টাইগারদের। এই সিরিজে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

ম্যাচের আগে লিটন বলেছিলেন, 'সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য সবসময় একটু কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে খেলা, একটু কঠিন আমাদের জন্য হবেই। তবে আমরা চেষ্টা করব এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং ভালো একটি সিরিজ খেলার চেষ্টা করবো।'

এই ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন শামিম হোসেন পাটোয়ারী। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের সঙ্গে পেস সামলাবেন তানজিম হাসান সাকিব। আর রিশাদ হোসেনের সঙ্গে স্পিন সামলাতে আছেন মেহেদী হাসান।

বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, আফিফ হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: রোভমান পাওয়ের (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, আকিল হোসেন, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়।