ব্রিসবেন টেস্টে চরম বিপদে পড়েছে ভারত অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহের পর ধস নেমেছে ভারতীয় ব্যাটিং লাইনে। প্রথম দিনের মতো তৃতীয় দিনেও বেশিরভাগ সময় নষ্ট হয়েছে বৃষ্টি ও আলোকস্বল্পতায়।
সোমবার (১৬ ডিসেম্বর) গ্যাবায় তৃতীয় দিনে আগের দিনের ৭ উইকেটে ৪০৫ রানের সঙ্গে আরও ৪০ রান যোগ করে বাকি তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। অজিদের প্রথম ইনিংস থামে ৪৪৫ রানে। এরপর ব্যাট করতে নেমে খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ৫১ রান তুলেছে ভারত। লোকেশ রাহুলের সঙ্গে ক্রিজে আছেন অধিনায়ক রোহিত।
অস্ট্রেলিয়ার করা ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে ভারত। দ্বিতীয় বলেই যশস্বী জয়সওয়ালকে আউট করেন মিচেল স্টার্ক। তৃতীয় ওভারে শুভমান গিলকেও ফেরান তিনি। ৬ রানে ২ উইকেট হারানো ভারতকে টেনে তুলতে পারেননি বিরাট কোহলি। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৩ রান করে।
এ দিন ব্যর্থ হয়েছেন রিঝভ পন্থও। ৯ রান করে ফিরেছেন তিনি। ভারতের ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে রান পেয়েছেন কেবল একজন। সেই রাহুল ক্রিজে আছেন ৩৩ রান নিয়ে। রোহিত এখনো রানের খাতা খুলেননি। তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে ভারত। ফলোঅন এড়াতেই এখনো দুইশো কাছাকাছি রান করতে হবে তাদের।