পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় সাহেরা খাতুন (৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী মারা গেছেন। গতকাল রবিবার ভোর রাতে উপজেলার শ্যামগঞ্জ-সিদলা রাস্তার পূর্বধলা উপজেলার জালশুকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেরা খাতুন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিদলা চার আনি গ্রামের হিরা মিয়ার স্ত্রী।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিকশা বা সিএনজির নিচে চাপা পড়ে সে নিহত হয়েছে। রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।