কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারের চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার একটি টিম বাঙ্গরা বাজার থানা পুলিশ ও উপজেলা স্যানিটারি বিভাগের কর্মকর্তাদের নিয়ে রবিবার দুপুরে এ অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, পণ্যের মোড়কে মেয়াদসহ প্রয়োজনীয় ঘোষণা না লেখার কারণে মায়ের দোয়া বেকারীকে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় করায় জনপ্রিয় ফার্মেসিকে ৫ হাজার টাকা, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখায় আমিরুল্লাহ ফার্মেসিক দুই হাজার টাকা এবং ওজনে কারচুপি করায় নিউ বনফুল মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।