সংবাদ সংক্ষেপ

যৌন হয়রানি বন্ধের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারে বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড ঘিরে স্কুল ও কলেজ ছাত্রীদের ইভটিজিং, দেশব্যাপী ধর্ষণ, যৌন হয়রানী, ধর্ষণের পর হত্যা ও প্রকাশ্যে কুপিয়ে হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে শেখ বোরহান উদ্দিন (র.) ইসলামী সোসাইটির আয়োজনে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি খালেদ চৌধুরী, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, এম মুহিবুর রহমান, মিজানুর রহমান রাসেল, শেখ কামরুল ইসলাম, দুলাল হোসেন, সিরাজুল হাসান প্রমুখ।

দুর্গাপুরে দুর্যোগ ঝুঁকি হ্রাস মোকাবেলা মতবিনিময় সভা

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা দুর্গাপুরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দুর্গাপুরের আয়োজনে গতকাল রবিবার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলের হলরুমে দুর্যোগ ঝুঁকি হ্রাস মোকাবেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক মো. এ কে এম ইয়াহিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. আবু আব্দুল্লাহ।

বাগমারায় দি হাঙ্গার প্রজেক্টের আলোচনা সভা

বাগমারা (রাজশাহ) সংবাদদাতা সংঘাত নই, সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদক ও জঙ্গিবাদকে না বলুন, এই স্লোগানকে সামনে রেখে গত শনিবার বেসরকারি সংস্থা হাঙ্গার প্রজেক্ট বাগমারা শাখার আয়োজনে এক আলোচনা সভা ভবানীগঞ্জ কৃষি ব্যাংক চত্তরে অনুষ্ঠিত হয়। হাঙ্গার প্রজেক্ট রাজশাহী জেলার কো-অর্ডিনেটর মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব প্রাং। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় জাতীয় পার্টির নেতা আব্দুস সামাদ, আব্দুল হান্নান, ছাত্রলীগ নেতা আহসান হাবিব, সাংবাদিক প্রিন্স ও আকবর আলী। শেষে এলাকায় শান্তি ও সম্প্রতি নিশ্চিতকরণে নাগরিক ভাবনা শীর্ষক এক অনুষ্ঠানের জন্য প্রস্তুতিমূলক সভা আগামী ১৯ জুলাই বিকেল ৪টায় উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আয়োজন করা হয়েছে। উক্ত সভায় হাঙ্গার প্রজেক্ট এর বাগমারা শাখার সকল সদস্য উপস্থিত থাকার আহবান জানানো হয়।