গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধাতালিকা আজ সোমবার প্রকাশ করা হবে। উক্ত ফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>atmp<space>roll no. লিখে ১৬২২২ নম্বরে মেসেজ Send করলে ফল জানা যাবে এবং রাত ৯টায় ভর্তি বিষয়ক ওয়েব সাইট www.nu.ac.bd/admissions থেকে ফল পাওয়া যাবে।
উল্লেখ্য যে, জাতীয় বিশ্ববিদ্যালয়/ যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমান অধ্যয়নরত কোনো প্রার্থী ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হতে পারবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।