চাকরি দিবে বিকাশ

অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটির ইউজার এক্সপেরিয়েন্স অ্যান্ড রিসার্চ বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: অফিসার, ১টি।

আবেদনের যোগ্যতা: প্রার্থীর বিবিএ/বিএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকায়।
 
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।
 
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।
 
আবেদনের সময়সীমা: আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।