ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর বাবুবাজার ব্রিজ ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে রবিরাব রাত ৮ টায় অজ্ঞাত পুরুষের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামান জানান, রাতে বাবুবাজার ব্রিজঘাটে অজ্ঞাত ব্যাক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদান্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় উৎঘাটনের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সাঘাটায় বন্যা পরিস্থিতি ভয়াবহ, চরম দুর্ভোগে মানুষ
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু