হংকংয়ে চীনবিরোধী বিক্ষোভ চলছেই

গত কয়েক দিনের ধরাবাহিকতায় হংকং পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গতকাল রবিবারও রাস্তায় রাস্তায় স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে লাখো মানুষ। চীনের কাছে অপরাধী প্রত্যর্পণ বিলকে কেন্দ্র করে গত মাস থেকেই অশান্ত হংকং পরিস্থিতি। বিক্ষোভকারীরা এ বিলকে তাদের স্বাধীনতা পরিপন্থি বলেই মনে করছে। শা থিনে ঘাম ঝরানো ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হাজারে হাজারে বিক্ষোভকারী বিভিন্ন সড়ক দখল করে বিক্ষোভ শুরু করে। চীনা ব্যবসাপ্রতিষ্ঠানের ওপরও চড়াও হয় বিক্ষুব্ধরা।