বিনোদন ডেস্ক
সম্প্রতি বিখ্যাত পপ তারকা টেইলর সুইফট তার ব্লগে লিখে জানান তার বিরুদ্ধে প্রতারণা করা হয়েছে। যারা কারণ হিসেবে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে গানের স্বত্ব হারিয়েছেন টেইলর। জাস্টি বিবারের ব্যবস্থাপক কৌশলে তার কাছ থেকে তার গানের মেধাস্বত্ব কিনে নেওয়া হয়েছে। টেইলর সুইফট বলেন, ‘বিগ মেশিন রেকর্ডস থেকে আমার কাজগুলোর মেধাস্বত্ব কিনে নিতে আমি অনুরোধ করছি। কারণ আমার সাথে প্রতারণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা স্কট বোরচেটা আমাকে এক চুক্তিতে সাক্ষর করতে বলেন। কিন্তু আমি তা করিনি। সাক্ষর করলে নিজেকে ও আমার ভবিষ্যতের সব কাজকেও বিক্রি করে ফেলতাম। যা হওয়ার তা হয়ে গেছে। এমন একটি বিষয় আমাকে মেনে নিতে হলো।’ অন্যদিকে জাস্টিন বিবার জানিয়েছে বাইরে এই বিষয়গুলো না বলে তাদের সাথে বসে যেনো বিষয়টি সমাধান করে নেয়ো হয়।